খেলাধুলা

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় জয় শেষে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। আগামী রোববার (১২ জুলাই) সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা চলছে। তবে কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন আনতে চান না বলেই জানা গেছে।

শেষ ষোলোর লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দলের আক্রমণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। যদিও সুযোগ নষ্ট করা এবং রক্ষণভাগের কয়েকটি ভুল ম্যাচকে কঠিন করে তুলেছিল।

এ কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। তবে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্টিয়েল খেলবেন, তা নিয়ে ভাবছেন স্কালোনি। একই সঙ্গে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের জায়গায় লাওতারো মার্তিনেজ সুযোগ পাবেন কি না, সেটিও আলোচনায় রয়েছে।

আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো একটি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আরেকটি গোলে নিখুঁত অ্যাসিস্ট করেন। ফলে শেষ মুহূর্তে এক বা দুটি পরিবর্তন দেখা যেতে পারে।

আগামী দুই অনুশীলনে সম্ভাব্য কয়েকটি সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে একাদশে এক বা দুইটির বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ:

রাইট ব্যাক: নাহুয়েল মোলিনা / গঞ্জালো মন্টিয়েল

সেন্টার ব্যাক: ক্রিস্তিয়ান রোমেরো

সেন্টার ব্যাক: লিসান্দ্রো মার্তিনেজ

লেফট ব্যাক: নিকোলাস তালিয়াফিকো

মিডফিল্ড:

রাইট মিডফিল্ড: রদ্রিগো ডি পল

সেন্ট্রাল মিডফিল্ড: এনজো ফার্নান্দেজ

সেন্ট্রাল মিডফিল্ড: লিয়ান্দ্রো পারেদেস

লেফট মিডফিল্ড: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

আক্রমণভাগ:

ফরোয়ার্ড: লিওনেল মেসি

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস / লাওতারো মার্তিনেজ

 

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন