স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৯০৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৬ হাজার ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৯৩ হাজার ২৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন