ফুটবল

বিশ্বকাপে গতি আর গোলে রাজত্ব এমবাপ্পের

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত আরও একটি শীর্ষ তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এই অর্জনের মাধ্যমে তিনি টুর্নামেন্টের সবচেয়ে গতিশীল খেলোয়াড়ের খেতাবও নিজের দখলে নিয়েছেন।

সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফরাসিরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও, পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলের ব্যবধানে হারের ম্যাচেও জোড়া গোল আদায় করেন এমবাপ্পে। ওই দুই গোলের সুবাদে প্রতিযোগিতায় তার মোট গোলসংখ্যা ১০টিতে পৌঁছে যায়। একই সাথে গোল্ডেন বুট নিশ্চিত করেন তিনি

সব মিলিয়ে বিশ্বকাপে মোট ২২ গোল করার মধ্য দিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনেও বসেছেন তিনি।

এবার ব্যক্তিগত সাফল্যের আরেকটি ক্যাটাগরিতেও সবার সেরা হলেন এই ফরাসি ফরোয়ার্ড প্রতিযোগিতায় ঘণ্টায় ৩৭ দশমিক ৬১ কিলোমিটার গতিতে দৌড়ে আসরের সবচেয়ে দ্রুতগতির ফুটবলার বনে গেছেন এমবাপ্পে।

তিনি পেছনে ফেলেছেন সুইডেনের অ্যান্থনি এলাঙ্গাকে, যার সর্বোচ্চ গতি রেকর্ড হয়েছিল ঘণ্টায় ৩৭ দশমিক ১৬ কিলোমিটার। এ ছাড়া ৩৬ দশমিক ৭৭ কিলোমিটার গতি নিয়ে ডাচ ফুটবলার মিকি ফন দে ফেন অবস্থান করছেন তালিকার তৃতীয় স্থানে

শীর্ষ দশে এমবাপ্পে ছাড়াও ফরাসি স্কোয়াডের আরও দু'জন জায়গা পেয়েছেন। ৩৬ দশমিক ৩২ কিলোমিটার গতি তুলে ব্র্যাডলি বার্কোলা হয়েছেন সপ্তম, আর ৩৬ দশমিক ১৭ কিলোমিটার গতি নিয়ে থিও হার্নান্দেজের অবস্থান নবম

 

তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়ার জর্ডান বস, যিনি ঘণ্টায় ৩৬ দশমিক ৬৭ কিলোমিটার গতি তুলে চতুর্থ স্থান দখল করেছেন। আর ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ৩৬ দশমিক ৫২ কিলোমিটার গতি নিয়ে জায়গা পেয়েছেন পঞ্চম স্থানে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন