আন্তর্জাতিক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, এটি শান্তিপূর্ণ গণআন্দোলন, জনগণের ঐক্য এবং গণতান্ত্রিক অংশগ্রহণের শক্তির একটি বড় উদাহরণ।

শনিবার (২৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ওয়াংচুক বলেন, “এটি গণতন্ত্রের জয়, প্রত্যক্ষ গণতন্ত্রের জয়। এই বিজয় এসেছে সরাসরি রাজপথ থেকে।”

তিনি বলেন, এই সাফল্য শান্তিপূর্ণ আন্দোলন, ধৈর্য ও অবিচল সংগ্রামের ফল। একই সঙ্গে তিনি ককরোচ জনতা পার্টি (সিজেপি), জেন-জি প্রজন্মের তরুণ-তরুণী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনে অংশ নেওয়া সব নাগরিককে অভিনন্দন জানান।

ওয়াংচুকের মতে, এই আন্দোলন সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এখানেই থেমে গেলে চলবে না; এখন শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “জবাবদিহির পর এবার সংস্কারের পালা। শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সঙ্গত করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন