রাজনীতি

বর্তমান সরকারও শেখ হাসিনার পথেই হাঁটা শুরু করেছে : নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয়  হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করে মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। বর্তমান সরকারও সেই পথেই হাঁটা শুরু করেছে। গণতন্ত্রে দ্বিমতের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বলপ্রয়োগ কারও কাম্য নয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ দাবি করেন।

নাহিদ বলেন, বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি। কপি করে নয়, আন্দোলন দমনে নতুন কৌশল নিয়ে হাজির হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধী দলীয়  হুইপ বলেন, ফ্যাসিস্ট শক্তির বিচার ও সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছেন। ফ্যাসিবাদের বিচার হলে নব্য ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ডিসেম্বরে শেখ হাসিনা ঢাকার মাটিতে পা রাখলে দেখা যাবে

জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাশিদ আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এনসিপি নেতাদের সফরকে কেন্দ্র করে শাবিপ্রবিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন