বিশ্ববাজারে কমেছে তেলের দাম
সামুদ্রিক নৌপথ দিয়ে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ১ দশমিক ০৩ ডলার কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে নেমে আসে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।
তবে দৈনিক লেনদেনে দাম কমলেও মাসিক হিসাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে শক্তিশালী ঊর্ধ্বগতি বজায় রয়েছে। চলতি মাস শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্ক তেলের দামই প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ফলে বাজারে স্বল্পমেয়াদে মূল্যচাপ তৈরি হয়েছে। তবে পুরো মাসের হিসাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এমএ//