দেশজুড়ে

সন্তান রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিলুফা (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তার সঙ্গে থাকা চার বছরের শিশু সন্তান অক্ষত রয়েছে। নিহত নিলুফা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার নজরুল ইসলাম রনির স্ত্রী। তিনি দর্শনা ডিহি কৃষ্ণপুর গ্রামের রেজাউলের মেয়ে।

শুক্রবার (৩১ জুলাই)  দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। দর্শনা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান ,নিলুফা দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেনদীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তরফদার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, গতকাল বিকেলে তার স্ত্রী শিশু সন্তান লামিয়া ইসলাম আয়াতকে সঙ্গে নিয়ে একই উপজেলার উকতো গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে তিনি দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন

এসআই রফিকুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শিশু সন্তানকে তার বাবার কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন