দেশজুড়ে

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিপন ভিডিও নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রিপন মিয়া (৩০) নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

স্থানীয়রা জানান, শনিবার (০১ আগস্ট) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে রিপন মিয়াকে মেয়েটির বাড়ির পেছনে দেখা গেছে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, ওই সালিশে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এক সপ্তাহের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

রিপন মিয়ার স্ত্রী দাবি করেন, তার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ঘটনাটি অন্যায়ভাবে তাকে ফাসানো হচ্ছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর আগে থেকেই তাদের পরিবারের সঙ্গে যাতায়াত ছিল

ওসি আবুল খায়ের জানান, সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন