গাজায় ইসরাইলি হামলায় আরও ১ জনের মৃত্যু নিহত, প্রাণহানি ৭৩ হাজার ৩৮৯
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা থামেনি যুদ্ধবিরতির পরও। গেল ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হতাহতের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযান শুরুর পর মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৬৬ জন।
এদিকে সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় হতাহত অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৬০ জন নিহত এবং ৪ হাজার ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগের দিন, ১২ আগস্টের হিসাবেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুজন আহত হয়েছেন। তখন গাজায় মোট নিহতের সংখ্যা ছিল ৭৩ হাজার ৩৮৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি ও আহতের ঘটনা অব্যাহত থাকায় উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
এমএ//