জাতীয়

বদলে গেছে পিক আওয়ার, চাহিদা বাড়াচ্ছে গরিবের টেসলা : বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এতদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে পিক আওয়ার ধরা হলেও এখন মধ্যরাতেও রেকর্ড পরিমাণ বিদ্যুতের চাহিদা থাকছে। এই পরিবর্তনের পেছনে মূল কারণ ব্যাটারিচালিত যানবাহন বা গরিবের টেসলা

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিপিডি আয়োজিত বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা : তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে পিক আওয়ার ছিল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত, তারপর চাহিদা কমে যেত। এখন রাত ১২টাতেও বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১৮ হাজার মেগাওয়াট। এটা কোনোদিনও হওয়ার কথা না। সারাদিন চলার পর এই বিশাল পরিমাণ ব্যাটারিচালিত রিকশা রাতে একযোগে চার্জে বসানো হয়, যার ফলেই বাড়তি চাপ তৈরি হচ্ছে।

তিনি বলেন,  ব্যাটারিচালিত এসব যানবাহন চার্জ করার জন্য ব্যবহৃত সংযোগগুলোর অধিকাংশই অবৈধ বা অননুমোদিত। এসব অননুমোদিত সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করার কড়া পদক্ষেপ নেয়া হচ্ছেতবে অনেক ক্ষেত্রে এসব অবৈধ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে পড়তে হচ্ছে এবং আক্রমণের শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন,  বর্তমানে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে শিল্প খাত ও বিদ্যুতের চাহিদা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ২০২৯ সালের মধ্যে দেশে আরও নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বর্তমান সংকট সাময়িক এবং সরকার যুদ্ধকালীন তৎপরতার মতো পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন