দেশজুড়ে

৪২ লাখ টাকার হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাবের অভিযানে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ টাকা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-১২। মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর চারাঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের সালেহা খাতুন (৪৫)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় রামারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই নারীকে আটক করে তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন