জামায়াতের একের পর এক লংমার্চ ঘোষণা আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের অংশ : রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত স্বার্থের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে পারে। আমার সেটিই মনে হচ্ছে। এই জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ইতোমধ্যে আঁতাত করেছে এবং আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে। সেই চক্রান্তেরই অংশ হিসেবে আমার কাছে মনে হয়, একটি লংমার্চ শেষ করে আরেকটি লংমার্চ হাতে নিয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকিয়ে আছে জামায়াতের দিকে। যে জামায়াত কীভাবে রাষ্ট্রকে অশান্ত করে এবং সেই অশান্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে চান। আর জামায়াত ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়।
তিনি বলেন, সারাদেশের মানুষকে বলব, আপনারা সতর্ক থাকুন আর সোচ্চার থাকুন। জামায়াতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তারা স্বার্থের জন্য তাদের শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।
আই/এ