জাতীয়

দুর্গাপূজায় একদিনের ছুটিতেই টানা পাঁচ দিনের অবকাশ

এ বছর শারদীয় দুর্গাপূজায় একদিনের ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকছে সরকারি চাকরিজীবীদের। ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি কাটানো যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

ফলে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে সরকারি চাকরিজীবীদের।

এর বাইরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে তারা এই অতিরিক্ত ছুটি নিতে পারবেন।

এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

অর্থাৎ মহালয়ার মধ্য দিয়ে ১০ অক্টোবর পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সরকারি চাকরিজীবীদের মূল ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। আর ২২ অক্টোবর একদিনের ছুটি নিলেই সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন