২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে দিনটি সরকারি ছুটির তালিকায় নেই। ফলে সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে ওই দিন স্বাভাবিক কার্যক্রম চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই বছরের সরকারি ছুটির তালিকায় দিনটি সাধারণ ছুটি হিসেবে রাখা হয়নি।
এ কারণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর নিয়মিত কর্মদিবস। নির্ধারিত সময় অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি থাকবে শুধু ২৩ সেপ্টেম্বর। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসায় আবার নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম শুরু হবে। ওই দিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
এর পর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকায় ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে নতুন করে অতিরিক্ত কোনো ছুটি যোগ হচ্ছে না।
অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছুটির দিন হলেও কর্মজীবীদের জন্য এটি স্বাভাবিক কর্মদিবস। আর ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়া সম্ভব হলে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের বিরতি পাওয়ার সুযোগ রয়েছে।
এসি//