দেশজুড়ে

অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করলো পুলিশ, গ্রেপ্তার ৩

কুবি শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম তুহিন (১৯), ফাহাদ (১৫) ও কামরুল হাসান। এ ঘটনায় সিয়াম (১৯) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

তিনি বলেন,   ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয় যে, গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এতে অপ্রতিমের সঙ্গে থাকা তুহিনকে এই মৃত্যুসংবাদ প্রাপ্তির পূর্বেই পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পরের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়

জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে পরিকল্পনা করে তাকে ওই এলাকায় নিয়ে যায় সে। এ সময় তার সাথে ফাহাদ এবং ফাহাদের এক বন্ধুও ছিল। পরে ফাহাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ

জিজ্ঞাসাবাদে ফাহাদ জানায়, এই হত্যাকাণ্ডের সাথে তার আরেক বন্ধু কামরুল জড়িত। ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকেও পুলিশি হেফাজতে নেয়া হয়

পুলিশ সুপার বলেন, তুহিনের দেওয়া তথ্য ও দেখানো মতে আমরা প্রথমে আইফোনটির জন্য তিন জায়গায় অভিযান পরিচালনা করি। সে মিসগাইড করেছিল, কোথাও পাওয়া যায়নি। অবশেষে তার স্বীকারোক্তি এবং তার দেখানো মতে তার বাসার ভিতরে অভিযান পরিচালনা করে তার তোশকের নিচ থেকে আইফোনটি আমরা উদ্ধার করতে সক্ষম হই

তিনি আরও বলেন,  ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড়ঘেরা নির্জন বনের ভেতরে অপ্রতিমের যে আইফোনটি ছিল সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে আইফোনটি নিয়ে পালিয়ে যায়।

মো. আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় সিয়াম নামে আরেকজনকে আটক কতা হয়েছেতার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছেঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলমান আছে

তিনি বলেন, অপ্রতিম এর বয়স ১৩, আর আসামি সাইফুল ইসলাম তুহিন, তার বয়স ১৯। সে কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে ফেল করে ২০২৫ সালে ড্রপআউট হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন