শীর্ষ নেতারা আটক, সিজেপির আন্দোলনের নেতৃত্বে এখন আজিঙ্কে শিন্ডে
অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাংকাসহ দলের শীর্ষ নেতারা আটক হওয়ায় সিজেপি আন্দোলনের দায়িত্ব আজিঙ্কে
শিন্ডের হাতে তুলে দিয়েছেন দীপকে।
শনিবার (১০ অক্টোবর) একটি আগে থেকে রেকর্ড করা ভিডিও বার্তায় দীপকেপকে ঘোষণা করেন যে, অন্য নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত সিজেপি-র 'অর্গানাইজেশন ইন-চার্জ' বা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে শিন্ডেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন।
বিমান থেকে দীপকেকে আটক করার পরপরই সিজেপি-র 'এক্স' (X) হ্যান্ডেলে ওই ভিডিওটি প্রকাশ করা হয়; সেখানে দেখা যায়, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে দীপকে আন্দোলনের দায়িত্ব শিন্ডের হাতে অর্পণ করছেন।
ভিডিওতে দীপকে বলেন, "আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝবেন যে আমাকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অনুপস্থিতিতে আজিঙ্কে এই প্রতিবাদ ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন। দয়া করে তাঁর নির্দেশ মেনে চলুন।"
মহারাষ্ট্রের বাসিন্দা আজিঙ্কে শিন্ডে বহু বছর ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি এর আগে 'আপ' (AAP)-এর মহারাষ্ট্র দলের সোশ্যাল মিডিয়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, ২০১৬ সালে গোয়ায় প্রথমবার দীপকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। আম আদমি পার্টির হয়ে পূর্ণকালীন কাজ করার লক্ষ্যে শিন্ডে তাঁর করপোরেট চাকরি ছেড়ে দিয়েছিলেন। দলে যোগ দেওয়ার পর তিনি এক বছর সময় গোয়া বিধানসভা নির্বাচনের কাজে ব্যয় করেন। যদিও গোয়া বিধানসভা নির্বাচনে দলটি কোনো আসন জিততে ব্যর্থ হয়, তবুও আজিঙ্কে দলের প্রতি অবিচল থাকেন এবং 'আপ'-এর মহারাষ্ট্র দলের সঙ্গে কাজ শুরু করেন। শোনা যায়, তিনি মহারাষ্ট্রের প্রতিটি জেলায় সফর করেছেন। আজিঙ্কে বাড়ি রাজ্যের উপকূলীয় শহর আলিবাগে।
আই/এ