স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি : চিফ হুইপ
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, যেহেতু বিএনপি একটি বড় দল এবং তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত, তাই দল থেকে যাতে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেয়া যায়, আমরা সেই চেষ্টা করব। তবে দলীয় প্রতীকে এ বছর নির্বাচন হবে না, এটি আগে ছিল।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ঐক্যবদ্ধভাবে ও উৎসবমুখবর পরিবেশে যাতে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এটি বিএনপি চায়। সেই সঙ্গে এই নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করতে পারে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিরাই যাতে বেরিয়ে আসে।
তিনি বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায়, তবে সে বিষয়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
আই/এ