ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে ফার্মগেট মেট্রোরেল স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, “লাব্বাইক পরিবহনের বাসটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাসটিতে যাত্রী ছিল, কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তখন কেউ ছিল না।”
বাসটিতে আগুনের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
আগুনের পর এক এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, “অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।”
আই/এ