রাজধানী

রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, পল্লবীতে রাত ৮টা ৪৬ মিনিটে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সোয়া ৯টার দিকে আগুন নির্বাপণ করা হয়।

রাত ৯টার পরপর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন