রাজধানী

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়। তারা ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন