রাজনীতি

ইতিহাস শেষ পর্যন্ত প্রকৃত নেতাকেই বেছে নেয়: বদিউর রহমান

ছবি: সংগৃহীত

ইতিহাস সবসময় ফিল্টার করেই ঠিক করে কাকে টিকিয়ে রাখবে। ৫০ বা ১০০ বছর পর জুলাই অভ্যুত্থানের নায়ক–নায়িকা বলে কেউ আর থাকবে না। ইতিহাস যখন বিচার করবে, তখন কেবল প্রকৃত নেতৃত্বই টিকে থাকবে। এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতা দেখে মনে হচ্ছে সরকার গঠন অনেকটাই নির্ধারিত হয়ে গেছে। দেশি-বিদেশি নানা তৎপরতা, বৈঠক ও যোগাযোগ কার্যত প্রচারণায় রূপ নিয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ক্ষমতায় আসার দিকেই এগোচ্ছে বিএনপি।

বদিউর রহমান বলেন, জনগণ এখন বুঝে গেছে—আওয়ামী লীগ না থাকায় তাদের ভোট দেওয়ার প্রশ্ন আসে না। ফলে স্বাভাবিকভাবেই বিএনপির দিকে ঝুঁকছে ভোটের সমীকরণ। অন্যদিকে জামায়াত নতুন করে রাজনৈতিকভাবে জায়গা তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাফল্যকে সামনে রেখে।

তিনি বলেন, সাধারণ মানুষ রাজনীতিকে খুব বাস্তবভাবে দেখে। তারা একের পর এক সরকার দেখেছে এবং অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেয়। তাই রাজনৈতিক উচ্ছ্বাসের চেয়ে মানুষের ভেতরে রয়েছে সতর্কতা ও হিসাবি দৃষ্টিভঙ্গি।

বিএনপির সম্ভাব্য ক্ষমতায় ফেরা নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান বদিউর রহমান। তিনি বলেন, অতীতের বিএনপি শাসনামল তিনি দেখেছেন। তবে জিয়াউর রহমানের সময়কার প্রশাসন ছিল শক্ত ও নিয়মতান্ত্রিক, যেখানে দলীয়করণ ছিল না। সেই সময়ের প্রশাসনিক মানকে তিনি বাংলাদেশের অন্যতম সেরা বলে উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুল বারবার ফিরে আসে। রাজনৈতিক শক্তি যাই হোক, কেউই চিরস্থায়ী নয়—ইতিহাস ঘুরে ফিরে সেটাই প্রমাণ করে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বদিউর রহমান #বিএনপি #নির্বাচন