রাজনীতি

সেনাসদস্যের সঙ্গে বাকবিতণ্ডা, জামায়াত প্রার্থীর দুঃখ প্রকাশ

ঢাকা সেনানিবাস এলাকায় গানম্যান নিয়ে প্রবেশকে কেন্দ্র করে সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় নিজের ফেসবুকে একাউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

ডা. খালিদুজ্জামানের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রায় একমাস আগে সেনাবাহিনীর সাথে আমার ঘটে যাওয়া ভূল বুঝাবুঝি প্রসঙ্গেঃ

বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাইহোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরণের ভূল বুঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক সমাধান হয়েছে। এনিয়ে নতুন করে কিছু বলার নেই।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত