দেশজুড়ে

পাবনার ৫ আসনে বিজয়ী হলেন যারা

পাবনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুটি আসনে বিজয়ী হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী-

পাবনা-১ (সাঁথিয়া): এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে।

পাবনা-২ (সুজানগর–বেড়া): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন।

পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর): জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পাবনা জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক কমিটির সদস্য এবং ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সাবেক আমির।

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া): এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন পাবনা জেলা জামায়াতের আমির মো. আবু তালেব মণ্ডল।

পাবনা-৫ (পাবনা সদর): বিএনপির প্রার্থী মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #পাবনা