বিএনপি

সরকার গঠনের পথে বিএনপি, বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে  বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২০৪ টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। তবে নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে

প্রেস উইং জানায়, নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বদলে শুক্রবার বাদ জুমা মসজিদের বিশেষ দোয়া ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি।

সবশেষ ফলাফল অনুযায়ী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬৯টি আসনে জয়ী হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান