ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। কমনওয়েলথ দেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতে ভাগাভাগিতে উদার এবং ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো।
তিনি বলেন, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন, নির্বাচন-পরবর্তী সময়ে উত্তেজনার বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করেছে। সব অংশীদারদের নির্বাচন পরবর্তী সময়কালে শান্ত ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখতে এবং আইনি মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তি করার জন্য আহ্বান জানাচ্ছেন।
মিশন প্রধান বলেন,তারা পরবর্তী সময়ের নির্বাচনের দিকে তাকিয়ে। বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন পরবর্তী পর্যালোচনা পরিচালনা করার জন্য বলছেন। ভবিষ্যতে ভালো নির্বাচন আয়োজনে এবারের নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।
আই/এ