জাতীয়

যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশে গৃহীত প্রকল্পগুলো এখন থেকে সংস্থাটির অর্থায়নের যোগ্য বলে বিবেচিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি বিনিয়োগ সচল করার মাধ্যমে বাংলাদেশের বিপুল অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে সহায়তা করার ক্ষেত্রে এই নতুন যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় তারা জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে বিনিয়োগ করে।

ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার প্রসার ঘটলে বিনিয়োগের ঘাটতি পূরণ হবে এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সম্ভব হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার প্রসার এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

 

প্রসঙ্গত, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ শাখা হিসেবে কাজ করে

আই/এ