এনসিপি আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম।
পরে দুই দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা।
আই/এ