ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ।
সেই অনুযায়ী এ বছরের ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
আই/এ