জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল দিল্লি থেকে ঢাকায় পাঠিয়েছে হাইকমিশন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে একটি আইন সংস্থার পক্ষে ই মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এই ই-মেইল পাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

তিনি বলেন, এই আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা 'ম্যাট্রিক্স চেম্বার্স'-এর পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার কোনো অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত নথি এবং প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তা সত্ত্বেও ই-মেইলটি প্রাপ্তির পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দিল্লি হাইকমিশন।

ইমেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা