আন্তর্জাতিক

রমজানের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে প্রথম রোজা পালন করবনে ধর্মপ্রাণ মুসলমানরা

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের সংবাদপত্র গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদিভিত্তিক হারামাইননামক ওয়েবসাইট জানায়, “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রমজানের চাদের  দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।

তারা আরও বলেছে, “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।

সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতারও এখন পর্যন্ত চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব