জাতীয়

আজ থেকে বন্ধ দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র রমজান মাস আজ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসা ও কলেজগুলোতে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকেই।

এ বিষয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

সংশোধিত তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ ক্ষেত্রে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের ২ দিন (শুক্র-শনি) ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রমজান #ছুটি #স্কুল, #কলেজ #মাদ্রাসা