জাতীয়

বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে করতে চায় ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,  নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রসর চিন্তার ভিত্তিতে সবক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায় ভারত

রোববার (২২ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা ব‌লেন, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং একই দিনে তাদের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়। নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করে ঢাকা সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।

তিনি বলেন,  এসব উচ্চপর্যায়ের যোগাযোগে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #হাইকমিশনার