বাংলাদেশ পুলিশ বাহিনীর জনবল বাড়াতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে পুলিশের জনবল বৃদ্ধি সরকারে অগ্রাধিকার তালিকায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে এবং যোগ্য প্রার্থীদেরই নির্বাচন করা হবে। পাশাপাশি ১৮০টি পুলিশ সার্জেন্ট পদে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর ও সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫০ থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২০ বছর।
বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা:
পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।
দৃষ্টিশক্তি: উভয় চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে।
এমএ//