অর্থনীতি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্নের দাম

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা পাঁচ দফা মূল্যবৃদ্ধির অংশ হিসেবে সোমবার (০২ মার্চ) ভরিতে সর্বশেষ ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য আজ থেকেই বাজারে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে— ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৫৩৯ টাকা।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের ওপর সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ভিন্নতার কারণে শ্রমমূল্যের হারেও পরিবর্তন আসতে পারে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন