আন্তর্জাতিক

তেহরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। যেখানে দেশটির রাজধানী তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। ফুটেজে সারিবদ্ধভাবে রাখা ড্রোনগুলোকে রকেট লঞ্চার সংযুক্ত প্ল্যাটফর্মে স্থাপন করা অবস্থায় দেখা গেছে।

সুড়ঙ্গের দেয়ালে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিকৃতি প্রদর্শিত হতে দেখা যায়।

সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি বার্তা হিসেবেই প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সুনির্দিষ্ট স্থান কোথায় কিংবা কোন মডেলের ড্রোন ব্যবহার করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ফার্স নিউজ এজেন্সি #ভূগর্ভস্থ সুড়ঙ্গ #ড্রোন