জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (0৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে উভয়পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির পেশাদারিত্ব, দেশপ্রেম এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটির জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। তিনি এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান