আন্তর্জাতিক

ইরান চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবে: খামেনির উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটি বলছে, প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

বুধবার (০৪ মার্চ)   ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক–এ দেয়া সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, “আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই।”

তিনি আরও বলেন, আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এ বক্তব্য আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #যুদ্ধ #আয়াতুল্লাহ আলী খামেনি