আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসগুলোকে গুড়িয়ে দিবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার (০৪ মার্চ) এ সংক্রান্ত খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এ হুমকি দেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরাইল বৈরুতে ইরানি দূতাবাসে হামলা চালায়, তাহলে বিশ্বের যেকোনো স্থানে থাকা ইসরায়েলি দূতাবাস ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানের আধা–সরকারি তাসনিম নিউজ এজেন্সির সংবাদ অনুসারে তিনি আরও বলেন, ইসরাইল লেবাননে ইরানি দূতাবাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে। যদি তারা এমনটা করে তাহলে এ জায়নবাদী সরকারের সব দূতাবাসই ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি আরও বলেন, ইসরাইল কোনো আন্তর্জাতিক আইন না মেনেই তাদের সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে। সামরিক সক্ষমতা ইরানেরও আছে, কিন্তু আমরা আন্তর্জাতিক আইনকে সম্মান করি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান #দূতাবাস