ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার নতুন একটি ঢেউ ইসরাইলের দিকে আসছে। বুধবার (০৪ মার্চ )এক বিবৃতিতে তারা জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের নতুন আক্রমণ শনাক্ত করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় হোম ফ্রন্ট কমান্ড কয়েক মিনিটের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে আগাম সতর্কতা জারি করেছে।
সূত্র: আল জাজিরা
এসি//