ইরানের আকাশে ইসরাইলি যুদ্ধবিমানের উপস্থিতি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতির মধ্যেই বিতর্কিত এক ঘটনায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে ইসরাইলি সেনাবাহিনী।
এবার ভুলবশত আসল হেলিকপ্টার ভেবে হামলা চালিয়ে লজ্জার মুখে পড়েছে ইসরাইল।
গতকাল বুধবার (৪ মার্চ) ইসলামিক রিপাব্লিক অব ইরান একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায় আকাশ থেকে ইসরাইলের যুদ্ধবিমান থেকে গোলা ফেলা হচ্ছে ইরানের ভূখণ্ডে। তখনই দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারের উপর বোমা ফেলে ইসরাইল।
মূলত এর পরই দেখা যায়- আসল হেলিকপ্টার ভেবে যেখানে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা; সেটি আদ্যতে রঙ করা নকল একটি স্থাপনা।
উল্লেখ্য, ইসলামিক রিপাব্লিক অব ইরানের প্রকাশিত ভিডিওটি এরই মধ্যে নেটদুনিয়ায় ঝর তুলেছে। ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
এসি//