আন্তর্জাতিক

ইরানে আজ `সবচেয়ে বড় বোমা' বিস্ফোরণ হবে: মার্কিন অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ রাতে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (০৬ মার্চ ) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এগুলো কার্যকরভাবে অচল করে দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে।

বেসেন্ট অভিযোগ করেন, ইরান অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ কৌশলের বিষয়টি তুলে ধরেন, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও রাডার ব্যবস্থার অবস্থান সম্পর্কে ইরানকে রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে—এমন খবরের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে।

হেগসেথ আরও জানান, মার্কিন জনগণকে আশ্বস্ত করে বলেন যে কমান্ডার-ইন-চিফ ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। প্রকাশ্যে বা গোপনে যেসব তৎপরতাই ঘটুক না কেন, যুক্তরাষ্ট্র তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত—বলে তিনি মন্তব্য করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ট্রাম্প #ইরান