আন্তর্জাতিক

তেহরানে জোরালো বিস্ফোরণ, রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ঠিক কোন এলাকায় হামলা হয়েছে তা স্পষ্টভাবে বলা হয়নি।

শনিবার (০৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলা শুরু হওয়ার আট দিন পেরিয়ে গেছে, কিন্তু তেহরানসহ ইরানজুড়ে হামলা এখনও অব্যাহত রয়েছে।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের দুটি প্রধান বিমানবন্দরের একটি মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতভর শহরের বিভিন্ন এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের অভিঘাত বা শকওয়েভ রাজধানীর বিভিন্ন পাড়ায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

রাজধানীর বাইরে দেশের অন্যান্য শহরেও হামলার খবর পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলা শুধু সামরিক ঘাঁটি বা রাজনৈতিক কেন্দ্রেই সীমাবদ্ধ নয়—আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতালও লক্ষ্যবস্তু হচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র