জাতীয়

৮ মার্চ পর্যন্ত ঢাকা থেকে ৬ রুটের ফ্লাইট বাতিল

ইরান-ইসরাইল যুদ্ধে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। এবার ৮ মার্চ পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাতিল হওয়া রুটগুলো হলো- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত।

পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি বিমানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্লাইট বাতিল