সৌদি আরবের বিমানবন্দর গুলোতে ইরান সমর্থিত হুতিদের হামলার কারনে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ৯ হাজার জন যাত্রী ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের পাশাপাশি ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী ছয়টি এয়ারলাইন্সের ফ্লাইটও এ পরিস্থিতির প্রভাব পড়েছে।
সব মিলিয়ে ১০টি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত ও বিধিনিষেধ আরোপ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।
আর/আই