আন্তর্জাতিক

সৌদির তেল শোধনাগারে হামলা, নিহত ১

ছবি: সংগৃহীত

সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগারে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় এক কর্মী নিহত হয়েছেন এবং আরও কয়েক জন আহত হয়েছেন। নিহত ওই কর্মী নেপালের নাগরিক ছিলেন।

হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কয়েকটি কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকালের দিকে জাজানের ওই তেল শোধনাগারে হামলা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, আকাশপথে আসা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় বস্তু) হামলার শিকার হয়েছে শোধনাগারটি। হামলার জেরে সেখানে আগুন ধরে গিয়েছিল এবং শোধানাগারটির কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ রাখতে হয়েছিল।

হামলায় নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামলার পরপরই জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনার নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।

সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করেছে।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পাশাপাশি কুয়েতের একটি স্থাপনায়ও ড্রোন হামলা হয়েছে। এতে ২ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ হামলার জন্য ইরানকে দায়ী করে রিয়াদ। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #তেল শোধনাগার #ইরান