হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলী ওজমাই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উপসাগরের একটি দ্বীপে নৌবাহিনীর অপারেশনাল ইউনিট পরিদর্শনকালে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেন আলী ওজমাই।
তিনি দাবি করেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পাশাপাশি এ জলপথের কেন্দ্রস্থলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সক্ষমতাও অর্জন করেছে ইরান।
ওজমাই আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদে চলাচল নির্ভর করবে ইরানের বৈধ সার্বভৌম অধিকারকে সম্মান করার ওপর।
এমএ//