আন্তর্জাতিক

হরমুজে বাড়ছে উত্তেজনা, বিশ্ববাজারে কমছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা ও হামলার খবরের মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি নিম্নমুখী হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও তেলের বাজারে দরপতন দেখা গেছে। সাম্প্রতিক ট্যাংকার দুর্ঘটনা ও হামলার ঘটনাগুলোর পেছনে মাইন এবং বিভিন্ন ধরনের প্রক্ষেপণাস্ত্রের ভূমিকা থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে এসব ঘটনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছে, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ প্রণালি #হরমুজ #বিশ্ববাজার #জ্বালানি তেল