জাতীয়

স্বাস্থ্য কমপ্লেক্সে সব চিকিৎসককে না পেয়ে ক্ষোভ মন্ত্রীর

পূর্ব ঘোষণা ছাড়াই নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এ সময় কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (৭ জানুয়ারি) সকালে পূর্বঘোষণা ও প্রটোকল ছাড়াই ওই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি হাজির হন।

তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলে সাধারণ রোগীরা জড়ো হন। হাসপাতালে ঢুকেই মন্ত্রী সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করেন। এতে দেখেন, বেশির ভাগ চিকিৎসক ও কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত।

পরে স্বাস্থ্যমন্ত্রী জরুরি বিভাগপ্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধের মজুত ঠিক আছে কি না,যাচাই করেন। এ সময় বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। পরে সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মন্ত্রী।

সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টা আগে একটি গণমাধ্যমে প্রতিবেদন হওয়ায় ভেবেছিলাম, সব ডাক্তারকে পাব। সাতজন ডাক্তারকে অনুপস্থিত পেয়েছি। আলোচনা করে নিয়ম অনুযায়ী যা করা দরকার, তাই করব। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন দেরি করে হাসপাতালে এসেছেন। ২ জন অনুপস্থিত ছিলেন। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট থেকে দেখা যাচ্ছে, দেরি করে আসা চিকিৎসকেরা কেউ সাড়ে ৯টা, কেউ পৌনে ১০টায় হাসপাতালে এসেছেন।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মন্ত্রী