দেশের আমদানি ব্যয় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আঞ্চলিক বাণিজ্য নিষ্পত্তির জন্য গঠিত বহুপাক্ষিক পেমেন্ট ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রফতানি লেনদেনের হিসাব প্রতি দুই মাস অন্তর সমন্বয় করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশও নির্ধারিত সময়ে আকুর বিল পরিশোধ করে থাকে।
আকুর বিল পরিশোধের কারণে প্রায় প্রতি দুই মাস অন্তর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ সৃষ্টি হয়। তবে পরবর্তী সময়ে রপ্তানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণসহ বিভিন্ন উৎস থেকে ডলার প্রবাহ বাড়লে রিজার্ভ আবারও পুনরুদ্ধার হয়।
আই/এ