পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর যে অসহনীয় বোঝা তৈরি হয়েছে। রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় রোববার (৮ মার্চ) লন্ডনে ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান।
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ক্রমান্বয়ে কমে আসায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এখনও নতুন করে রোহিঙ্গা আসছে।
সম্মেলনে খলিলুর রহমান জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার মতো অস্তিত্ব সংকটের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
আই/এ